বাঁচা-মরার ম্যাচে টস হেরে বোলিংয়ে ঢাকা

জিতলে টিকে থাকবে শেষ চারের আশা, হারলে প্রথম পর্বেই শেষ ঢাকা ডমিনেটর্সের এবারের বিপিএল যাত্রা। এমন সমীকরণ সামনে নিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামবে নাসির হোসেনের ঢাকা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

ঢাকার সামনে যেমন বিপদসংকেত, বরিশাল আছে ঠিক উল্টোপথে। আজ জিতলে তাদের নিশ্চিত হয়ে যাবে সুপার ফোর। এছাড়াও জিতেই সিলেট পর্ব শেষ করতে চাই বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিকে, আজকের বাঁচা-মরার ম্যাচে দলের সেরা বোলার তাসকিন আহমেদকে ছাড়াই মাঠে নামছে ঢাকা ডমিনেটর্স। তার জায়গায় চোট কাটিয়ে ওঠা শরিফুল জায়গা পেয়েছে দলে। ইনজুরির কারণে বরিশালের একাদশেও নেই মেহেদি হাসান মিরাজ।

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, উসমান গনি, অ্যালেক্স ব্ল্যাক, মোহাম্মদ মিঠুন,  আরিফুর রহমান, মুকতার আলি, আবদুল্লাহ আল মামুন, সালমান ইরশাদ, শরিফুল ইসলাম, আমির হামজা।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, সালমান হোসাইন, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম, খালেদ আহমেদ এবং সানজামুল ইসলাম।