জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব-২০২৩

জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব-২০২৩। মঙ্গলবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার হাতির বাগান মাঠে অনুষ্ঠিত মাদারীপুর উৎসবের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, বেগম নাহিদ ইজাহার খান এমপি, বেগম খাদিজাতুল আলম এমপি।

মাদারীপুরের সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম(বার), পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান ফকির পিপিএম, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার ভূমি মো. রিয়াজুর রহমান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরো অনেকেই ।

মাদারীপুর উৎসব-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি

জানা যায়, মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে গত ২০ জানুয়ারি থেকে ১২ দিন ব্যাপী ‘মাদারীপুর উৎসব-২০২৩’ আয়োজন করে জেলা প্রশাসন। ২০ জানুয়ারী জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাদারীপুর এর উদ্বোধন, মাদারীপুর উৎসব-২০২৩ এর উদ্বোধন, মাদারীপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধন, চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন চিত্রকর্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন স্পীকার ড.শিরীন শারমীন চৌধুরী। ২১ জানুয়ারী জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট, আচমত আলী খান গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট, জেলা প্রশাসক জাতীয় লন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২২ জানুয়ারী কালকিনিতে উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক ডা. জোহরা কাজী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট, রাজৈর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান “প্রজন্মকে জানি” ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারী রাজৈরে বালিকাদের শহীদ সরোয়ার হোসেন বাচ্চু হ্যান্ডবল টুর্নামেন্ট, মাদারীপুর সদরে ইলা মজুমদার গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদারীপুর উৎসব-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।

২৪ জানুয়ারী মাদারীপুর মোস্তফাপুর গোল চত্ত্বর থেকে শকুনী লেক পর্যন্ত ভাষা সৈনিক ডা: গোলাম মাওলা মিনি ম্যারাথন, শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ২৫ জানুয়ারী শিবচরে কবিতা উৎসব, ডাসারে সুনীল গঙ্গোপাধ্যায় গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ২৭ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী জেলার সকল উপজেলায় “পিঠা উৎসব” ও সন্ধ্যায় আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ জানুয়ারী কালকিনিতে কৃষক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারী জেলা শিল্পকলা একাডেমিতে সাহিত্য সম্মেলন ও আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারী জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে স্কাউটস সম্মেলন ও আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর শেষ দিন মঙ্গলবার দুপুরে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে স্মার্ট শিবচর উদ্বোধন, এফ.আর.খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার উদ্বোধন এবং রাতে হাতির বাগান মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।