অনেকে মনে করেন হিল পরলে বোধহয় কিছুটা লম্বা হওয়া যায়। তবে হিল ছাড়াও যে লম্বা দেখানো যায় তা অনেকেই জানেন না। সে পদ্ধতিগুলো কিন্তু বেশ সহজ। চলুন দেখে নেওয়া যাক:
- জিনসের সঙ্গে টি-শার্ট কিংবা শার্ট পরার সময় তা প্যান্টের ভেতর ইন করে দিন। এভাবে আপনাকে অনেকটা লম্বা দেখাবে।
- পোশাক কেনার সময় উল্লম্ব স্ট্রাইপওয়ালা জামা কিনে নিন। এ ধরনের পোশাকে জামা লম্বা দেখাবে।
- একরঙা জামা পরে দেখতে পারেন।
- চুলের বাঁধনে পরিবর্তন আনতে পারলেও দেহভঙ্গিমার বদল চোখে পড়ে।
- পনিটেইল করলে তা মাথার একটু ওপরে করুন।