সময় যখন পেঁপের

রাস্তায় হাঁটবার সময় ফুটপাতে হঠাৎ দেখা যাবে ভ্যানে পাকা পেঁপে কেটে রাখা আছে। বাজে কিছু না খেয়ে পাকা পেঁপেই কিন্তু স্বাস্থ্যকর নাস্তায় রাখতে পারেন। এই ফলটি খেতেই সুস্বাদু তা কিন্তু নয়। এ ফল আপনার শরীরের জন্যেও ভীষণ উপকারী। কি কি উপকার? চলুন জেনে নেই:

অ্যান্টিঅক্সিডেন্ট
ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকায় পেঁপে একাধিক রোগের ক্ষেত্রে কার্যকর। চিকেন পক্স বা বসন্তের সময় হওয়া রোগ প্রতিরোধে পেঁপে খাওয়া যেতে পারে।

পেঁপে

হজমে সহায়ক
পেঁপে মুখের রুচি ফেরাতে সাহায্য করে। পেঁপে খিদে বাড়ানোর পাশাপাশি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আর এই ফল খেলে পেটে গ্যাসও কম হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
পেঁপের মধ্যে ১০০শতাংশ ভিটামিন সি থাকে যা শরীরে নানা সংক্রমণ কমাতেও সাহায্য করে।

পেঁপে

ওজন কমানোর ক্ষেত্রে
পাকা পেঁপেতে পর্যাপ্ত ফাইবার থাকে। ফলে আপনার অন্ত্র থাকে সুস্থ। আর ফাইবার থাকায় শরীরে বিপাকের হারও বাড়ে। এভাবে ওজন কমানোর জন্য ডায়েট মেনে খাবার খাওয়ার পরিকল্পনা ভালো।