তালায় ঘরের দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ঘরের দেওয়াল চাপা পড়ে মুশফিকুর রহমান (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।  সে উপজেলার খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের আতিয়ার মোড়লের পুত্র এবং চোমরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চোমরখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর স্বজনরা জানান, মুশফিকুর রহমান সন্ধ্যার দিকে তার বন্ধুদের সঙ্গে পাশের নুর ইসলাম মোড়লের বাড়িতে খেলা করছিল। এ সময় বাড়ির পরিত্যক্ত দেওয়ালের নিচে সে চাপা পড়ে।  পরে প্রতিবেশীরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। 

আরও পড়ুন: কুমিল্লায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ

খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি মর্মান্তিক একটি ঘটনা!

ইত্তেফাক/নূহু