রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের শাহ-মাখদুম এভিনিউ ১৬ নম্বর হাউজের ২য় তলায় প্রায় ১০ বছর সুনামের সঙ্গে ব্যাবসা করছেন নারীদের প্রিয় ব্র্যান্ড ফ্যাশনেবল ড্রেসেস।
২০১৩ সাল থেকে ফ্যাশনেবল ড্রেসেস নামের শোরুমের পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে বুটিকস ড্রেস বিক্রি করে আসছেন নারী উদ্যোক্তা আনিকা তাসনিম বারী । মান সম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের বিশ্বস্ততা অর্জন করে, ইতোমধ্যে ফ্যাশনেবল ড্রেসেস নামের ফেসবুক পেজটিও জনপ্রিয় হয়ে উঠেছে। যার বর্তমান ফলোয়ার সংখ্যা ২২ লাখেরও বেশি। বর্তমানে যেখানে অনলাইনে পণ্য কিনলে ঠকতে হয় সেখানে বিশ্বস্ততা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি।
জনপ্রিয় এই দেশীয় বুটিকস ড্রেস প্রতিষ্ঠানটি দেশের যে কোনো উৎসবের পোশাক তৈরিতে সমানভাবে কাজ করে যাচ্ছে। ঈদ, বা পূজা কোনো উৎসবেই পিছিয়ে নেই ফ্যাশনেবল ড্রেসেস কালেকশন। প্রতি বছর দারুণ সব পূজার ও ঈদের কালেকশনে জমে উঠে আউলেট ও পেইজ।
প্রথম থেকেই দেশীয় মেটেরিয়াল নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। থিম ভিত্তিক ডিজাইন করে ইতোমধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
ব্লক, স্ক্রিন প্রিন্টের ডিজাইনের পাশাপাশি আছে সুতার কাজ, গ্লাস ডলারের ব্যবহার। আর রয়েছে ক্রেতার চাহিদা অনুযায়ী হ্যান্ডপেইন্টের টু পিছ ও থ্রি পিছ।
ফেসবুক পেজ থেকে অর্ডার এর মাধ্যমে কুরিয়ার সার্ভিসে দেশ ছাড়িয়ে বিদেশেও বাঙালি ক্রেতাদের নিকট পৌঁছে যাচ্ছে তাদের পোশাক।
কালার ক্রিয়েশন এর মালিক আনিকা তাসনিম বারী বলেন, ‘রুচিশীল ডিজাইন আর আরামদায়ক কাপড়ের জন্য ফ্যাশনেবল ড্রেসেস বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।