ক্রিকেটে মাঠে দলের সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার ফাঁকেই 'ঝুমে জো পাঠান' গানের তালে নাচছিলেন বিরাট। এসময় তার সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও। কোহলি ও জাদেজার এই ভিডিও টুইটারে রীতিমত ভাইরাল। সেই ভিডিও শেয়ার করে এক শাহরুখ-ভক্ত মেনশন করেছেন কিং খানকে।
টুইটারের ‘আস্ক শাহরুখ’ সেশনে বিরাটের নাচের ভিডিও দেখিয়ে শাহরুখের মতামত জানতে চান ওই ভক্ত। সেখানে এসই শাহরুখ মজা করে লেখেন, 'তারা আমার চেয়ে ভালো নাচছেন। রবীন্দ্র জাদেজার কাছে শিখতে হবে!
টুইটের উত্তর দেওয়া মাত্রই শাহরুখের মন্তব্যটি প্রায় ৪৪হাজার মানুষ দেখে ফেলেছেন, লাইক করেছেন ৪,২০০ জনের বেশি।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ছবি 'পাঠান'। আপাতত বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কিং খানের এই কামব্যাক ছবিটি। মুক্তির তৃতীয় রবিবারে 'পাঠান'-এর যা উপার্জনের অঙ্ক তা বহু স্টারের ছবির ওপেনিং ডে'র কালেকশনও হয় না! এদিন ১২.৬০ কোটি রূপির টিকিট বিক্রি হয়েছে 'পাঠান'-এর।
তরুন আদর্শ জানিয়েছেন, সব মিলিয়ে দেশের বক্স অফিসে পাঠানের কালেকশন ৪৮৯.০৫ কোটি রূপি। দ্রুতই ৫০০ কোটি রূপি আয়ের দিকে এগোচ্ছে এই ছবি।এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি ‘বাহুবলী ২’-এর হিন্দি ডাবড ভার্সন। প্রভাস-এস এস রাজামৌলি জুটির এই ছবির আয় ছিল ৫১১ কোটি রূপি। এই গতিতে চলতে থাকলে সেই রেকর্ড ভেঙে দেবেন শাহরুখ।