টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে কে?

পর্দা নামতে চলেছে দেশের ক্রিকেটের সবচেয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের নবম আসরের। শিরোপার লড়াইয়ে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের শিরোপা উঠবে কার ভহাতে সেটি নিয়ে জোর লড়াই চলবে চারবারের বিপিএল শিরোপা জেতা দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর কুমিল্লার হয়ে দুবার শিরোপা জেতা ইমরুল কায়েসের মধ্যে।

তবে শিরোপার লড়াই ছাপিয়ে আলোচনায় আছে কে হচ্ছেন এবারের টুর্নামেন্ট সেরা সেই বিষয়টিও। বিপিএলের ফাইনালের আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, এবারের বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা, রানার্স-আপ দল পাবে এক কোটি টাকা।

ফাইনালের আগের দিন বুধবার এক বিজ্ঞপ্তিতে বিপিএলের প্রাইজমানির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। এছাড়া ফাইনালে রানার্স-আপ দল পাবে এক কোটি টাকা। এছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী পাবেন ৫ লাখ টাকা। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। 

বিপিএলের চলমান আসরের সেরা হওয়ার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বেশ। বিপিএলের প্রথম শিরোপার লক্ষ্যে সিলেট স্ট্রাইকার্স্কে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয় রয়েছেন দুর্দান্ত ফর্মে। ফাইনালের আগ পর্যন্ত ৪৫২ রান তুলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। এছাড়া মাঝে ইনজুরিতে পড়লেও ১৪২ স্ট্রাইক রেটে ৪০৩ রান তুলে শীর্ষ রান সংগ্রাহকের দৌড়ে রয়েছেন তৌহিদ হৃদয়ও। 

এদিকে, এবারের বিপিএল সেরার দৌড়ে রয়েছেন গতবারের সেরা সাকিব আল হাসানও। সাকিবের দল ফরচুন বরিশাল এবার ফাইনালে না উঠলেও অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সাকিব অনেকটাই এগিয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে। প্রায় ১৭৫ স্ট্রাইরেটে ৩৭৫ রানের পাশাপাশি ১০ উইকেট নিয়ে সেরার দাবি জানিয়ে রেখেছেন সাকিব। 

অন্যদিকে, এবার বিপিএলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া নাসির হোসেনও আছে টুর্নামেন্ট সেরার দৌড়ে। নাসিরের নেতৃত্বে ঢাকা ডমিনেটর্স তেমন ভালো করতে না পারলেও  ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েই প্রত্যাবর্তনের মঞ্চটা রাঙিয়েছেন নাসির। ব্যাটিংয়ে ৩৬৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৬টি উইকেট।

বিপিএলের ফাইনালের লড়াইয়ের পরই জানা যাবে কে হচ্ছে এবারের টুর্নামেন্ট সেরা। তবে সেটি ঠিক করার জন্য যে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে বেশ কঠিন পরীক্ষাতেই ফেলেছেন এবারের তারকারা সেটি বলাই যায়।