অশান্ত শান্ত'তে বড় সংগ্রহের দিকে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে সিলেট। টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।   

টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সিলেটের ওপেনার নাজমুল শান্ত। ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলের বোলে তিনটি চার মারেন শান্ত। এরপর ওভারের শেষ বলে ওভার থ্রো থেকে আরও ৫ রান পায় সিলেট। প্রথম ওভারে ১৮ রান সংগ্রহ করে সিলেট। 

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুমিল্লাকে সাফল্য এনে দেন স্পিনার তানভির ইসলাম। দলীয় ১৮ রানে ২ বলে ০ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তৌহিদ হৃদয়। এরপর ক্রিজে আসেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। এই ওভার থেকে মাত্র ২ রান সংগ্রহ করে সিলেট।

এরপর ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন রাসেল। ওভারের দ্বিতীয় বলে চার মারেন শান্ত। ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে কায়েসের হাতে ধরা পড়েন মাশরাফি। দলীয় ২৬ রানে ৪ বলে ১ রান করে ফিরে যান মাশরাফি।

মাশরাফির বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ইনিংসের চতুর্থ ওভারে আবারো বোলিংয়ে আসেন তানভির। ওভারের প্রথম বলে মিস ফিল্ডিংয়ের সুবাদে চারের দেখা পান শান্ত। এই ওভার থেকে ৮ রান সংগ্রহ করে সিলেট।

ইনিংসের পঞ্চম ওভারে সুনিল নারিনকে বোলিংয়ে আনেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ওভারের তৃতীয় বলে চার মারেন শান্ত। ওভারের চতুর্থ বলে ক্যাচ উঠলেও তা তালুবন্দি করতে ব্যর্থ হয় মোস্তাফিজ। এই ওভার থেকে ৬ রান সংগ্রহ করে সিলেট। 

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। এই ওভার থেকে মাত্র ২ রান সংগ্রহ করে সিলেট। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে সিলেট। 

এরপর ইনিংসের সপ্তম ওভারে ৪ রান নেয় সিলেট। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে প্রথম বলে চার মারেন মুশফিক। ওভারে তৃতীয় বলে ফের জীবন পায় শান্ত। জীবন পেয়েই চতুর্থ বলে চার মারেন শান্ত। এই ওভারে ১১ রান সংগ্রহ করে সিলেট। 

ইনিংসের নবম ওভারে ৮ রান সংগ্রহ করে সিলেট। ইনিংসের দশম ওভারে দ্বিতীয় বলে চার মারেন মুশফিক। ওভারের পঞ্চম বলে চার মারেন শান্ত। এই ওভারে ১২ রান সংগ্রহ করে সিলেট। দশ পভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে সিলেট।