সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আগমন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্থায়ী ক্যাম্পাসের নীচতলায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন বক্তব্য রাখেন। 

IMG_8116-copy-(1)

মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ জুলফিকার জহুর। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।