ফোর্ট উইলিয়াম দুর্গের ভেতরে কিশোরী ধর্ষণ

ভারতের কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গের ভেতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দূর্গটির এক কর্মীর ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। 

১৫ জুন ঘটনাটি ঘটে। স্টাফ কোয়ার্টারের ভেতরেই এক গ্রুপ ডি কর্মীর ১১ বছরের কন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। 

শিশুটির বাবা ময়দান থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন, সন্ধে ৬-৮টার মধ্যে এই ঘটনা ঘটে। শিশুটির শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। নেওয়া হয়েছে গোপন জবানবন্দি। 

এই ঘটনায় অভিযুক্ত সাগর মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ২৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। 

ধর্ষণের শিকার শিশুর কোয়ার্টারের কাছেই থাকেন সাগরের দিদি। কিছুদিনের জন্য তাঁর বাড়িতেই এসে ছিল সাগর। পুলিশ এই ঘটনায় পক্সো ধারায় মামলা দায়ের করেছে। 

আরও পড়ুনঃ মাকে গলা কেটে হত্যার পর লাশের পাশে মেয়েকে ধর্ষণ

ব্রিটিশ আমলে রাজা তৃতীয় উইলিয়ামের নামে নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গ বর্তমানে ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে থাকে।

ইত্তেফাক/টিএস