ইংল্যান্ড ম্যাচের আগের রাতে রেস্টুরেন্টে গিয়ে সেলফি তুলতে আসা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়ান আফগানিস্তান ক্রিকেটাররা। তার মাত্রাটা এতো দূর ছড়ায় যে, ঝামেলা মেটাতে আসতে হয় ম্যানচেস্টার পুলিশের সদস্যদের।
এর পরদিন মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের বড় হার লজ্জায় ডুবায় আফগান খেলোয়াড়দের। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে অনেক রেকর্ডের জন্ম দিয়ে সংগ্রহ করে ৩৯৭ রান। এই ম্যাচ কি আগেই আতঙ্ক ছড়িয়ে ছিলো আফগান দলের মনে?
এক বার্তায় ম্যানচেস্টার পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আকবর রেস্টুরেন্ট থেকে তাদের কাছে ফোন দিয়ে ঝামেলার কথা জানানো হয়। তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। পুরো ঘটনার তদন্ত চলমান রয়েছে।
ইত্তেফাক/এএম