বইমেলায় অথির চক্রবর্তীর গল্পগ্রন্থ ‘কুয়াশার হরিণ’

অমর একুশে বইমেলা ২০২৩ প্রকাশিত হয়েছে কবি ও কথাকার অথির চক্রবর্তীর গল্পগ্রন্থ ‘কুয়াশার হরিণ’। এটি লেখকের চতুর্থ বই। বইটি প্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স। বইটি পাওয়া যাচ্ছে ৯২, ৯৩, ৯৪ ও ৯৫ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য।  

বইটি সম্পর্কে লেখক বলেন, সমাজের নিচুতলার মানুষ থেকে উঁচুতলার মানুষ, সম্পর্কের টানাপোড়েন, দুই ভিন্নজাতের মানব-মানবীর মধ্যে সম্পর্ক, বেশ্যার জীবন থেকে দালালের জীবন, ভালাবাসা ও প্রত্যাখ্যান, ক্ষমতা, স্বপ্ন ও সম্ভাবনা, এইসব কিছু নিয়ে দুই মলাটে বন্দী হয়েছে গল্পগুলো। যারা নতুন ধাঁচের গল্প পড়তে পছন্দ করেন এবং বাংলা সাহিত্যের নিরীক্ষাপ্রবণ গল্প নিয়ে যাদের আগ্রহ তারা সংগ্রহ করতে পারেন। কুয়াশার হরিণে মোট ১৭টি গল্প রয়েছে।