নাজমুল হাসানের ‌‘নির্জন শোভাযাত্রা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নাজমুল হাসানের ‌‘নির্জন শোভাযাত্রা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ক‌রে‌ছেন তার সহধর্মিণী রুবাইয়া খান জ্যোতি, কবি আনিমুল ইসলাম, কবি ও বাংলা একাডেমির কর্মকর্তা মতিন রায়হান এবং প্রকাশক রবীন আহসান। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অমর একু‌শে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এ মোড়ক উন্মোচন ক‌রেন তারা।

কবি আমিনুল ইসলাম বলেন, ‘নাজমুল হাসানের কবিতার বিষয় গভীর, আমি কবিতাগুলো পড়েছি। আশা করি লেখার গুণে তিনি বাংলা সাহিত্যে তার অবস্থান করে নেবেন।’

07348081-5f01-4467-845c-b74dc6c04ea4

অনুভূতি প্রকাশ করে লেখক নাজমুল হাসান বলেন, ‘আমি অত্যন্ত আবেগাপ্লুত। আপনাদের ভালোবাসায় সিক্ত। কবিতায় আমি দেশপ্রেম, মানবিকতা, মানুষের একাকীত্ব, দুঃখবোধ ইত্যাদি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কবিতা পাঠ করেছেন এজন্য ধন্যবাদ।’ 

বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

নাজমুল হাসান ও তার সহধর্মিণী রুবাইয়া খান জ্যোতি।

কবিতা তো জীবনবোধের নান্দনিক প্রকাশ। নাজমুলের ‘নির্জন শোভাযাত্রা’ গ্রন্থভুক্ত প্রতিটি কবিতা যেন এক-একটি আখ্যান। যেখানে মধ্যবিত্ত জীবন, দ্রোহ-দহন, প্রেম-অভিমান, বিষণ্নতা কিংবা স্বপ্নের স্পষ্ট অথচ স্বকীয় উচ্চারণ । কবি যেতে চেয়েছেন জীবনের গহন গভীরে।

কবিতায় নাজমুল হাসান সমাজের অসঙ্গতি, মানুষের নৈতিক অবক্ষয় চিত্রিত করেছেন। একইসঙ্গে সহজিয়া ভাষায় রচিত কবিতাগুলো মানুষ, মানুষের মন, প্রকৃতি ও জগৎকে দেখার নিজস্বতায় উদ্ভাসিত।