এবার বিশ্বকাপটা কেমন যেন কম উত্তেজনাকর মনে হচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের খেলা দেখার পর আবারো আমেজ ফিরে এসেছে। আজ আবারো বাংলাদেশের খেলা। আমাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে সেই জায়গা থেকে বিশ্বকাপে বাংলাদেশের খেলার প্রতিটি ম্যাচ আমাদের জন্য উত্সব।
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা আজ। অবশ্যই বাংলাদেশকেই আজ এগিয়ে রাখবো।
গত ম্যাচে বাংলাদেশ বেশ পরিণত একটি ম্যাচ খেলেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতি নিজের ভরসা আরো বেড়েছে। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তাই সেখানে একটু চিন্তার কারণ থেকেই যায়। কারণ তাদের পারফর্মেন্স এবার ভালো। তবে টাইগারদের আরো একটি জয়ের অপেক্ষায় আছি আজ।
লেখক: অভিনেত্রী