‘দৃশ্যটি করার আগে বেশ নার্ভাস ছিলাম’

বিনোদন ডেস্ক

 

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’। শহীদ কাপুরের সাথে জুটি বাঁধা এই সিনেমার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় করছেন কিয়ারার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রশংসাও পেয়েছেন কিয়ারা। বলিউডে এই আলোচনার পাশাপাশি সম্প্রতি একটি ওয়েব সিরিজের দৃশ্য নিয়ে আলোচিত তিনি। সম্প্রতি করণ জোহারের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন কিয়ারা। সেখানে একটি দৃশ্য বেশ সমালোচিত হয়। তবে এ নিয়ে শুরুতে কোনো অভিজ্ঞতা শেয়ার করেননি কিয়ারা। সম্প্রতি তিনি এ প্রসঙ্গে বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জের ছিল। সেটি আমি হয়তো ঠিকঠাক করতে পেরেছি। শুটিংয়ের আগে আমি বিষয়টি নিয়ে জানার জন্য কয়েকটি লেখাও পড়ি। তবে দৃশ্যটি করার আগে বেশ নার্ভাস ছিলাম।’

করণ জোহরের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এ কিয়ারার সেই দৃশ্যে অভিনয় বেশ আলোচনা সৃষ্টি করে। সেই দৃশ্যে অভিনয়ের নেপথ্যের কাহিনি এবার নেহা ধুপিয়ার চ্যাট শোতে এসে ফাঁস করলেন নায়িকা কিয়ারা নিজেই।