প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মানবাধিকার রক্ষায় আমরা কী করতে পারি?

হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা

মানবাধিকার                                                  

১. জাতিসংঘ কত সালে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?

উ: ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর।

২. সকল সুযোগ-সুবিধা পাওয়ার  অধিকারগুলোকে কী বলে?

উ: মানবাধিকার।

৩. মানবাধিকার রক্ষায় আমরা কী করতে পারি?

উ: সকলকে সচেতন করা এবং প্রয়োজনে প্রতিবাদ করা।

৪. কারা ছেলেদের মত শিক্ষার সুযোগ পায় না?

উ: মেয়েরা।

৫. কোন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না?

উ: কাজের ক্ষেত্রে।

৬. কারা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না?

উ: বাড়িতে কাজে সহায়তাকারীরা।

৭. বাড়িতে কাজে সহায়তাকারীদের অনেক সময় কোথায় পাচার করে দেয়া হয়?

উ: আমাদের দেশ থেকে অন্য দেশে।

৮. নারী ও শিশুদের কোথায় পাচার করা হয়?

উ: বিদেশে।

৯. অনেক শিশু কেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়?

উ: পরিবারের অসচ্ছলতার কারণে।

১০. বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?

উ: ১৮ বছরের।

১১. অনেক সময় সামান্য বা বিনা কারণে কাদের শারীরিক নির্যাতন করা হয়?

উ: শিশুদের।

১২. শহরের অনেক শিশু কেন গৃহহীন ?

উ: পরিবারের সামর্থ্য না থাকায়।

১৩. কারা অন্যের স্পর্শে আঁতকে ওঠে এবং একই কাজ একটানা করতে থাকে?

উ: অটিস্টিক শিশু।

১৪. কারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ?

উ: অটিস্টিক শিশু।

১৫. কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই কী করতে পারে?

উ: লেখাপড়া।

১৬. অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে দক্ষ?

উ: ছবি আঁঁকা, অংক করা বা গান গাওয়া।

১৭. অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে  সংবেদনশীল?

উ: আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে।

 

ইংরেজি

Read the text carefully and answer the questions

ঁজ্যাকি প্রামান্ডো পেরেরা, সহকারি শিক্ষক

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

Read the text carefully and answer the questions 5, 6, 7 and 8 :

 

Dina has a beautiful family. She lives with four members of her family. Dina also has two pets. Dina's mother is a doctor. She works at the hospital. She helps people who are sick. After working eight hours in the hospital, she comes back home in the evening and feels very tired. Dina's father works at home. He cooks for the family. He drives the kids to schools and football practice. He helps them to prepare all school's lessons. Dina has two brothers. Jamal is twelve years old. Kamal is fourteen years old. They are good players in school football team.

Dina is the youngest child of her family. She loves gardening. She has a colourful flower garden. Dina has two pets. Mini is a small, black cat. Tom is big, brown dog. Dina loves her family.          

5. Fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra words which you need not use :    1´5 = 5

 

three        home       two          driving

football    brown      family      black

(a) Kamal is  years older than Jamal.

(b) Dina's father helps Kamal to practice

(c) Dina's mother comes  after work.

(d) The colour of Mini is

(e) Dina lives with her

6.Write true or false.        1´6 = 6

(a) Dina lives single without family.

(b) Dina has two pets.

(c) Dina comes back home in the evening and feels very tired.

(d) Dina does not cook for the family.

(e) Dina's father does not work at home.

(f) Dina has no flower garden.

7. Answer the following questions in a sentence or sentences.                2´ 5 = 10

(a) Who helps sick people?

(b) Why does Dina's mother feel very tired?

(c) Why do you think Dina loves colourful flowers?

(d) Write two daily activities of Dina's father.

(e) Write three sentences to explain why Dina loves her family.

 

8. Imagine you are Sujon/Sabina. Your friend is Aminul/ Farhana. Write a letter to your friend explaining how your family is similar to Dina's family? How is it different?

                10

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 ফুটবল খেলোয়াড়

জসীম উদ্দীন

প্রশ্ন-১। ইমদাদ হকের খ্যাতি কীভাবে ছড়িয়ে পড়ে?

উত্তর: ইমদাদ হক জাত ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলায় সে জেতার জন্যই খেলে এবং জয় ছিনিয়ে আনে। তার খ্যাতি দৈনিক পত্রিকায় ছড়িয়ে পড়ে।

প্রশ্ন-২। ফুটবল খেলোয়াড় ইমদাদের অবস্থা বর্ণনা কর।

উত্তর: ইমদাদ একজন একনিষ্ঠ খেলোয়াড়। হাতে পায়ে মুখে তার শত আঘাতের চিহ্ন। মেসের চাকর তার ভাঙা হাড়ে সেক দিতে দিতে লবেজান হয়ে যায়। অন্যরা ধরে নিয়েছিল ইমদাদ মনে হয় ছয় মাসের জন্য পঙ্গু হয়ে গিয়েছে।

প্রশ্ন-৩। ইমদাদ হক কীভাবে জয় ছিনিয়ে আনে? ব্যাখ্যা কর।

উত্তর: ইমদাদ হক একজন জাত ফুটবল খেলোয়াড়। খেলা এবং খেলায় জেতার জন্যই সে ফুটবল খেলে। শারীরিক অবস্থা যাই হোক না কেন খেলায় জেতাটাই তার লক্ষ্য। সে খেলতে গিয়ে অনেক কষ্ট পায়। তবুও সে জীবন মরণ পণে জেতার জন্য খেলে। খুব দ্রুত মাঠের মধ্যে বল নিয়ে দৌড় দেয়। গোল করেই সে খেলায় জয় ছিনিয়ে আনে।

প্রশ্ন-৪। ইমদাদ হক ছটফট করে কেন?

উত্তর: ইমদাদ হক ফুটবল খেলতে গিয়ে পায়ে হাতে আঘাত পায়। তার ভাঙা হাড়ে যখন মেসের চাকর সেঁক দেয়, তখন ব্যথায় সারারাত ছটফট করে সে।