ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পৃক্ত?

বাংলা দ্বিতীয়পত্র

মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক,

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়,লালমনিরহাট

 

শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ তোমাদের ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ‘ধ্বনির পরিবর্তন’ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর তুলে ধরা হলো। আশা করি, এগুলো তোমাদের বেশ উপকারে আসবে।

 

১। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পৃক্ত?

ক) ধ্বনির পরিবর্তনের সাথে

খ) ভাষার পরিবর্তনের সাথে

গ) শব্দের পরিবর্তনের সাথে

ঘ) অর্থের পরিবর্তনের সাথে

২। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে কী বলে?

ক) স্বরাগম      খ) আদি স্বরাগম

গ) মধ্য স্বরাগম   ঘ) অন্ত্য স্বরাগম

৩। ‘স্কুল > ইস্কুল’ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী?

ক) বিপ্রকর্ষ     খ) স্বরলোপ

গ) আদি স্বরাগম   ঘ) স্বরভক্তি

৪। আদি স্বরাগম কোনগুলো?

ক) স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন

খ) রত্ন > রতন, ধর্ম > ধরম

গ) গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

ঘ) স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল

৫। মধ্য স্বরাগমের অপর নাম কী?

ক) বিপ্রকর্ষ      খ) স্বরলোপ

গ) স্বরসঙ্গতি     ঘ) সমীভবন

৬। বিপ্রকর্ষের অপর নাম কী?

ক) অন্ত্য স্বরাগম   খ) মধ্য স্বরাগম

গ) আদি স্বরাগম   ঘ) শুধু স্বরাগম

৭। স্বরভক্তির অপর নাম কী?

ক) প্রগত খ) পরাগত গ) বিপ্রকর্ষ ঘ) অন্যান্য

৮। কোনটি মধ্য স্বরাগম?

ক) আজি > আইজ খ) দিশ্ > দিশা

গ) স্কুল > ইস্কুল   ঘ) রত্ন > রতন

৯। স্বরভক্তির উদাহরণ কোনটি?

ক) সত্যি খ) বসতি গ) বিলিতি ঘ) পিরিতি

১০। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে কী বলে?

ক) স্বরসঙ্গতি     খ) অপিনিহিতি

গ) অন্ত্য স্বরাগম   ঘ) অসমীকরণ

১১। পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?

ক) স্বরসঙ্গতি     খ) অপিনিহিতি

গ) অন্ত্য স্বরাগম   ঘ) অসমীকরণ

১২। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?

ক) রাইখ্যা খ) ধাইমা গ) দাইমা  ঘ) হাউটা

১৩। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয়, তখন তাকে কী বলে?

ক) পরাগত      খ) সমপ্রকর্ষ

গ) স্বরসঙ্গতি    ঘ) অসমীকরণ

১৪। ‘টপ + টপ > টপাটপ’ এটি ধ্বনির কোন্ ধরণের পরিবর্তন?

ক) অপিনিহিতি   খ) অসমীকরণ

গ) বিষমীভবন                      ঘ) সমীভবন

১৫। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক) অন্ত্য স্বরলোপ       খ) মধ্য স্বরলোপ

গ) স্বরসঙ্গতি             ঘ) সমীকরণ

১৬। আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?

ক) প্রগত স্বরসঙ্গতি খ) পরাগত স্বরসঙ্গতি

গ) মধ্যগত স্বরসঙ্গতি      ঘ) অন্যান্য স্বরসঙ্গতি

১৭। প্রগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?

ক) তুলা > তুলো  খ) দেশি > দিশি

গ) বিলাতি > বিলিতি      ঘ) মোজা > মুজো

১৮। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?

ক) স্বরসঙ্গতি     খ) সমপ্রকর্ষ

গ) সমীভবন     ঘ) বিষমীভবন

১৯। ‘সমপ্রকর্ষ’-এর অপর নাম কী?

ক) স্বরসঙ্গতি     খ) স্বরভক্তি

গ) স্বরলোপ     ঘ) স্বরাগম

২০। কোনটি সমপ্রকর্ষের উদাহরণ?

ক) পাকা > পাক্কা  খ) কাঁদনা > কান্না

গ) রিক্সা > রিস্কা  ঘ) জানালা > জানলা

২১। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক) অন্তর্হতি      খ) ব্যঞ্জনচ্যুতি

গ) ব্যঞ্জন বিকৃতি  ঘ) ব্যঞ্জন বিপর্যয়

উত্তর:১। ক, ২। খ, ৩। গ, ৪। ঘ, ৫। ক, ৬। খ, ৭। গ, ৮। ঘ, ৯। ঘ, ১০। গ, ১১। খ, ১২। ক, ১৩। ঘ, ১৪। খ, ১৫। গ, ১৬। ক, ১৭। ক, ১৮। খ, ১৯। গ, ২০। ঘ, ২১। ঘ,