চুলের মতোই ঝরছে ভ্রু? 

চুল ঝরা নিয়েতো  সমস্যায় থাকেন সবসময়। কিন্তু এখন দেখছেন প্রতি দিন দু-চারটে করে ভ্রুও ঝরে যাচ্ছে। যদিও মাথায় খুশকি  হলে চুলের সঙ্গে সঙ্গে ভ্রুও পাতলা হয়ে যায়। তবে পুষ্টিবিদদের মতে, মাথায় খুশকি না হলেও শরীরের আভ্যন্তরীণ কিছু সমস্যার কারনেও ভ্রু পাতলা হয়ে যায়। চলুন জেনে নেই সমস্যা গুলো সম্পর্কে: 

বয়সজনিত সমস্যা
যা কিছু সুন্দর, কালের নিয়মে একদিন তা নষ্ট হবেই। তা মেনে নেওয়াই ভাল। মেয়েদের ক্ষেত্রে বয়স ৪৫ থেকে ৫০-এর পর এই ধরনের সমস্যা বাড়তে পারে। কারণ, ঋতুবন্ধের পর শরীরে নানা রকম হরমোনের ঘাটতি হতে থাকে। তাই চুলের মতোই ভ্রুর লোম ঝরে যাওয়াও অস্বাভাবিক নয়।

থাইরয়েডের অভাব
অনেকেই জানেন না যে, শারীরিক কিছু সমস্যার কারণেও কিন্তু ভ্রুর লোম ঝরে পড়তে পারে। বিশেষ করে থাইরয়েড হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে কিন্তু ভ্রুর লোম ঝরে পড়ে। চিকিৎসকদের মতে, থাইরয়েড গ্রন্থির অধিক সক্রিয়তা বা একেবারে কাজ না করা, দুই পরিস্থিতিতেই ভ্রুর লোম ঝরে যেতে পারে।

ঘন ঘন ভ্রু তোলা
আনেক সময় ঘন ঘন ভ্রু তোলেন অনেকে। এতে ভুরু পাতলা হয়ে যেতে পারে।

 

অ্যালোপেশিয়া
অ্যালোপেশিয়া হলে মাথার কিছু কিছু জায়গায় যেমন চুল ঝরে ফাঁকা হয়ে যায়, তেমনই ভুরুতেও হতে পারে এই রোগ। এ ছাড়া মাথায় খুশকি হলেও সেখান থেকে ভ্রু ঝরে যেতে পারে।

অপুষ্টিজনিত সমস্যা
জিঙ্ক আয়রন, ভিটামিন ডি এবং বি-এর ঘাটতি হলে চুলের মতো ভ্রুও ঝরে পড়ে। তাই বাইরে থেকে পরিচর্যার পাশাপাশি প্রয়োজন ভেতর থেকে শরীরে পুষ্টির জোগান দেওয়া।