চুইংগাম খেলে যেসব উপকার হয়

চিনি ছাড়া চুইংগামের কিছু ভালো দিক রয়েছে যা অনেকেই ভালোমতো জানেন না। যেসব চুইংগামে চিনি আছে সেগুলো ক্ষতিকর অবশ্যই। তবে অনেক চিকিৎসক বিভিন্ন সময় নানা রোগের চিকিৎসায় চুইংগামের কথা বলেন। তবে রোগ না হলেও যে চুইংগামের ভালো দিক উপভোগ করা যাবে না তা কিন্তু নয়। এক্ষেত্রে আপনার উপকারগুলো হচ্ছে-

স্মৃতিশক্তি ও হৃদরোগের ঝুঁকি কমে 
নিয়মিত চুইংগাম চাবাতে পারলে হৃৎস্পন্দন ও রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। আর চাবানোর সময় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। এক বছর নিয়মিত চুইংগাম চিবুলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে বলে জানা গেছে। 

চুইংগাম

দাঁত ক্ষয় থেকে রক্ষা করে
শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন জানাচ্ছে, খাবারের পর অন্তত ২০ মিনিট চিবুতে পারলে দাঁতের ক্ষয় ঠেকানো সম্ভব। এমনকি এভাবে দাঁতের দুর্গন্ধও অনেকাংশে কমিয়ে ফেলা যায়। 

স্ট্রেস কমাতে
কাজের সময় মানসিক চাপ কমাতে চুইংগাম চাবাতে পারেন। কারণ চুইংগাম চাবানোর সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয় এবং স্ট্রেস হরমোন উল্লেখযোগ্যভাবে কম নিঃসরিত হয়। এভাবে চাপ অনেকটাই কমে। 

চুইংগাম

ওজন কমাতে
ওজন কমানোর জন্য ডায়েট অনুসরণ করতেই হবে। চুইংগাম চাবালে হুটহাট খাওয়ার ইচ্ছেটাকে দমিয়ে রাখা যায়। ফলে ডায়েটের সময় চুইংগাম আপনায় ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে। 

হজমে সাহায্য হয়
দীর্ঘক্ষণ চুইংগাম চাবালে পাকস্থলীর উপকারি এনজাইম নিঃসৃত হওয়ার সুযোগ পায়। এজন্য গ্যাস্ট্রিকের রোগীরা নিয়ম করে সুগারফ্রি চুইংগাম চিবিয়ে উপকার পাবেন।

সুত্র: হেলথলাইন