ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বুধবার ৪৯-এ পা দিলেন। সেই উপলক্ষে তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। কংগ্রেস সভাপতি সেই টুইটে সাড়া দিয়ে লেখেন, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি, আমি এটি সাদরে গ্রহণ করছি। এদিন সকালে রাহুল তার দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রধান দপ্তরে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। — এনডিটিভি