বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহ্ মোহাম্মদ রোস্তম আলিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পৌরশহরের বালুয়াভাটা নামক মহল্লার নিজ বাসভবন হতে তাকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান উপজেলা আমির শাহ্ মোহাম্মদ রোস্তম আলিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতা মামলার ওয়ারেন্ট ছিল।