ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে সোহেল মিয়া, ইসমাইল হোসেন ওরফে বুড়া, রাসেল ও বাবুসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ সড়কে সম্ভুপর পাক্কারমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই সম্ভুপুর পাক্কারমাথা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সম্ভুপুর পাক্কারমাথা এলাকায় যানবাহনে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া চারজনকে আটক করে পুলিশ। এসময় তাদের অন্য সহযোগিরা পালিয়ে যায়।