কেরানীগঞ্জ মাঠে আবারও ক্রিকেট ম্যাচ

কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিকের বড় হয়ে ওঠার কেরানীগঞ্জ আমবাগিচা মাঠের এক প্রান্তের ময়লার স্তূপ সরিয়ে সেখানে আবার ক্রিকেট ম্যাচ হলো। ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন’ এর আহ্বানে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় এই মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনা হয়।

গত মঙ্গলবার এ মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, পরিচ্ছন্ন বাংলাদেশের দূত চিত্রনায়ক রিয়াজ, রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক, স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসী। খেলায় মোহাম্মদ রফিক ও মাহমুদের নেতৃত্বাধীন ডেটল টিম ৫ উইকেটে হারায় মো. জাকির এর নেতৃত্বাধীন হারপিক টিমকে। মোহাম্মদ রফিক পরে বলেন, আমবাগিচা মাঠ পরিচ্ছন্ন করে আমরা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছি। এটি অব্যাহত থাকবে। এই মাঠ থেকে আবারও ভালো ক্রিকেটার তৈরি হবে।

পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনের দূত চিত্রনায়ক রিয়াজ বলেন, এই মাঠটি ছিল ময়লা-আবর্জনার স্তূপ। এটি খেলার উপযোগী ছিল না। ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের আহ্বানে সবার সহযোগিতায় মাঠের খেলার পরিবেশ ফিরে এসছে। রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক অপরিচ্ছন্ন এবং খেলার অনুপযোগী খেলার মাঠগুলোকে আবার খেলার উপযোগী করে তোলার আহ্বান জানান।

খবর বিজ্ঞপ্তির