বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাস খাদে, আহত ২৫

বগুড়ার আদমদীঘিতে খড় বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের শিবপুর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

bogra adodhighi-2
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুড়া থেকে নোমান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নওগাঁ যাচ্ছিল। বগুড়া-নওগাঁ মহাসড়কের শিবপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে  খড় বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের পাশে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও পুলিশ আহত বাস যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
 
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, বাস উল্টে ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।