বদলগাছীতে দর্জি দোকানিকে গলাকেটে হত্যা

নওগাঁর বদলগাছীতে তপন কুমার সরকার (২৫) নামে এক দর্জি দোকানিকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার সকালে সকালে উপজেলার চকরামনাথ গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তপন উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের চকরামনাথ গ্রামের রবিন্দ্রনাথের ছেলে। 

 

জানা গেছে, উপজেলার শর্মাপুর বাজারে দর্জির কাজ শেষে প্রতিদিন রাত ৯টার মধ্যেই বাড়ি ফিরে আসেন তপন। শুক্রবার রাত ১০টার পরও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তার মোবাইলফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পায়। শনিবার সকালে চকরামনাথ গ্রামের মাঠে তার গলাকাটা লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর  দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

 

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আ. মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তপনকে অন্য জায়গায় হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। 

 

 

ইত্তেফাক/ইউবি