ফিফটির পর ফিরলেন শান্ত, মুশফিকের ব্যাটে চলছে লড়াই

হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিলো বাংলাদেশ। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম মিলে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। দুই ব্যাটারই ধীরে ধীরে ইনিংস মেরামত করতে থাকেন। ফিফটি তুলে নিয়েছেন দুইজনই। তবে ফিফটির পরই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফিরতে হয় শান্তকে। সঙ্গী ফিরলেও তারপর নিজের ফিফটি তুলে নেন মুশফিক। এই মুহুর্তে ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছে বাংলাদেশ।

ঢাকার মাঠে প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডেতে হোয়াইট ওয়াশ নেড়ানোর লক্ষ্য নিয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৭ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে টিম টাইগার্স। টানা দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন লিটন দাস, আর ১১ রান করে ফেরেন তামিম।

তৃতীয় উইকেট জুটিতে মুশফিক আর শান্ত মিলে শুরুর সেই বিপর্য্য সামাল দেন ভালোভাবেই। বেশ সাবধানী ব্যাটিংয়ে দুজন মিলে এগিয়ে নিতে থাকেন দলের রান। ৫০ রানের জুটি গড়তে এই জুটি খেলেন ৭৮ বল। 

এরপর ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন দুজনই। দুজনের জুটিটা জমেছিলো দারুণ। জুটির ফিফটি পেরোনোর পর নিজেদের ফিফটির দিকেও ছুটতে থাকেন দুজনই। সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেনে শান্ত। তবে তারপরই দুর্গাভ্যজনক এক রান আউটে ৭১ বলে ৫৩ রান করেই ফিরতে হয় তাকে। ভাঙে ৯৮ রানের জুটি। 

শান্ত আউট হওয়ার এক বল পরেই নিজের ফিফটি তুলে নেন মুশফিক। ৬৯ বলে  নিজের ফিফটি তুলে ব্যাট করছে মুশফিক। তাকে সঙ্গ দিতে নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন সাকিব আল হাসান।