মোরেলগঞ্জে সাইকেল গ্যারেজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে খলিল শেখ (৪৮) নামে এক সাইকেল গ্যারেজ ব্যবসায়ীর লাশ করেছে পুলিশ।  শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হরিণধরা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

 

খলিল শেখ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের মৃত সামসুর রহমান শেখের পুত্র। তিনি পৌর তাতীলীগের সাবেক সদস্য সচিব ছিলেন। খলিল মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ডে সাইকেল গ্যারেজ ব্যবসা করতেন। 

 

খলিল শেখের পুত্র রাসেল শেখ জানান, রাত ৯দিকে তার বাবার ফোন বন্ধ পেয়ে খুঁজতে বের হই। পরে হরিনধরা রাস্তার পাশে লাশ পাওয়া যায়। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

 

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খলিল শেখ কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার জানা যাবে।

 

 

ইত্তেফাক/ইউবি