এয়ার হিউমিডিফায়ারের আদ্যোপান্ত

এয়ার হিউমিডিফায়ারের কথা বললে প্রথমেই এয়ার কন্ডিশনারের সঙ্গে তুলনার কথা মাথায় আসে। এই দুটোর মধ্যে তুলনা করার কিছু নেই। প্রায় সব এয়ার কন্ডিশনারেই হিউমিডিয়ার থাকে। এয়ার হিউমিডিফায়ার মূলত কোনো এলাকার হিউমিডিটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এমন সরল বাক্যে অবশ্য বিস্তারিত বোঝানো যায় না। সেজন্য একটু তুলনা করা যেতে পারে। এয়ার কুলারের কথা ভেবে দেখুন। ঘরের ভেতরে থাকা গরম বাতাস বের করে ঠান্ডা বাতাস সরবরাহ করে এই যন্ত্র। কিন্তু যখনই ঠান্ডা বাতাস ঘরে থাকবে তখন বাতাসে থাকা জলীয়বাষ্পও কমবে। ফলে ঘরের বাতাস হবে শুষ্ক। এজন্য এসির বাতাসে থাকলে হাত, ঠোঁটের চামড়া শুকিয়ে যায়। এমনকি তৃষ্ণাও লাগে। আর এসির জন্য বদ্ধ ঘর দরকার। তাই অনেক সময় এসি থেকে নির্গত গ্যাসে নিঃশ্বাসে সমস্যা হয়। কিন্তু এয়ার হিউমিডিফায়ার ব্যবহার করার জন্য বদ্ধ ঘরের প্রয়োজন নেই।

এয়ার হিউমিডিফায়ার কোনো ঘরের বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই গরমে ঘরের ভেতর তপ্ত বাতাস বের করে ঘরের ভেতর আর্দ্র পরিবেশ তৈরি করতে পারে। আজকাল এয়ার কুলার কিংবা এসির উপর চাপ কমাতে এয়ার হিউমিডিফায়ারের জনপ্রিয়তা বাড়ছে। তাছাড়া খরচ কম বলে এই যন্ত্রটি সবাই কেনার সুযোগ পান। 

এয়ার

বদ্ধ ঘরে অসুস্থতার হ্যাপো নেই
বদ্ধ করে এসি বা এয়ার কন্ডিশনার চালু রাখলে গরমে আরাম পাবেন। কিন্তু ঘর থেকে বের হওয়ার পর? সেই একই অস্বস্তি আর ক্লান্তি। অসহ্য গরমে আবার ঘরে ফিরে যাওয়ার মানসিক তাগিদ। এয়ার হিউমিডিফায়ারের ক্ষেত্রে এমন সমস্যা থাকবে না। আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকবেন শুধু গরম অনুভব করবেন না সেভাবে। তাছাড়া এসি ব্যবহার করলে ইনফ্লুয়েঞ্জা, মাথা ঘোরানো, শুকনো কাশি কিংবা বুকে কফ জমার মতো সমস্যা বাড়ে। এয়ার হিউমিডিফায়ারের ক্ষেত্রে এমনটি হবে না। শুধু তাই নয়, ত্বকের আর্দ্রতার সমস্যাও দূর হচ্ছে। 

খরচের চিন্তা কম
এসি ব্যবহারের খরচ একবার বিবেচনা করুন। এসি কেনার পর বদ্ধ রুমের সেটাপ নির্মাণ করতে হবে। তারপর এসির মেইন্টেনেন্স, ঘর পরিষ্কার রাখা, নিয়মিত চেক করা থেকে শুরু করে আরও অনেক খরচ আছে। এয়ার হিউমিডিফায়ারের ক্ষেত্রে কিন্তু এত ঝামেলা নেই। বিদ্যুৎ খরচের বিষয়টিও সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। কিছুক্ষণের জন্যই তো ব্যবহার করবেন। বদ্ধ ঘরের কোনো প্রয়োজন নেই। যখন ঘরের গরম বাতাস দূর হবে তখন বন্ধ করে দিলেই হলো। বিদ্যুৎসাশ্রয় হলো। 

সহজেই পরিষ্কার করা যায়
এয়ার হিউমিডফায়ারের যত্ন নেওয়াটা খুব কঠিন কিছু নয়। যেহেতু এই যন্ত্র ঘরের ভেতরের বাতাস পরিশোধন করে তাই ধূলিকণা সহজেই জমা হয় যন্ত্রের ভেতর। সেটা পরিষ্কারের জন্য টেকনিশিয়ানের সহযোগিতার প্রয়োজন নেই। আপনি নিজেই করতে পারবেন। 

ইনডোর প্লান্টের যত্নে
যাদের ইনডোর প্লান্টের শখ রয়েছে তারা এয়ার হিউমিডিফায়ারের উপকার ভালোভাবেই উপভোগ করতে পারবেন। ইনডোর প্লান্টের জন্য আর্দ্রতা একটি জরুরি অনুষঙ্গ। এয়ার হিউমিডিফায়ারের মাধ্যমে হিউমিডিটি নিয়ন্ত্রণ করতে পারলে ভালো থাকবে ইনডোর প্লান্ট। আপনার ঘরে থাকবে প্রকৃতির ছোঁয়া।

এয়ার

কাঠের আসবাবের দীর্ঘস্থায়ীত্ব
হিউমিডিফায়ার ব্যবহার করলে ভালো থাকে কাঠের আসবাব। সহজে ঘুণে ধরবে না যেহেতু পর্যাপ্ত আর্দ্রতা নিশ্চিত করা হচ্ছে। আপনার ঘরের পরিবেশ থাকবে নির্মল। ভ্যাপসাভাব দেয়াল কিংবা অন্য কিছুতেই প্রভাব ফেলতে পারবে না। আপনাকে শুধু ব্যবহারের নিয়ম জানতে হবে। 

রোগের প্রাদুর্ভাবের সময়
যেকোনো ফ্লু কিংবা বায়ুবাহিত রোগের সময় বাতাসের হিউমিডিটি নিয়ন্ত্রণ করা জরুরি। এয়ার হিউমিডিফায়ারের সাহায্যে করোনাকালে যেমন অনেকে রোগের প্রাদুর্ভাব ঠেকাতে প্রস্তুতি নিতে পেরেছে এই গরমেও ফ্লু ঠেকাতে হিউমিডিফায়ার সাহায্য করতে পারে।