বরিশালে যুবকের দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বরিশালে সড়কে ফেলে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। একপর্যায়ে যুবকের দুই হাতের রগ কেটে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তারুফচন্দ্র গুহ (৩০) নামের ঐ যুবককে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। তারুফচন্দ্র গুহ নগরীর রাখাল বাবু সড়কের মৃত কৃষ্ণচন্দ্র গুহের ছেলে। গত মঙ্গলবার রাতে নগরীর ফকিরবাড়ী রোড এলাকায় এ ঘটনা ঘটে।