স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত আব্দুল্লাহ আল জোনায়েদ রনি ওরফে ‘বি ক্লাস’ রনি (৩৫) চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। বগুড়ায় গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী জানান, ঢাকায় পঙ্গু হাসপাতালে রনি গত মঙ্গলবার মারা যান। গতকাল বুধবার ভোরে তাকে বগুড়ায় আনা হয়েছে। গত ১৩ জুন রাত আড়াইটার দিকে বগুড়ার তিনমাথা রেলগেটের কাছে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হন রনি।