দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ করালেন খুলনা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক আবুল কালাম

রবিবার নিজ কার্যালয়ে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, খুলনা পদে সদ্য যোগদানকৃত ডিসিএ, খুলনা, মো. আবুল কালাম তার দপ্তরের অধীনস্থ জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতির বিরূদ্ধে শপথ বাক্য পাঠ করালেন। ঘুষ-দুর্নীতি ও হয়রানির বিরূদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) হিসাবরক্ষণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের দুর্নীতির বিরূদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রতিষ্ঠায় তার কার্যালয় দৃষ্টান্ত স্থাপন করতে চায়।  হিসাবরক্ষণ কার্যালয় থেকে প্রয়োজনীয় সেবাসমূহ যেমন-পেনশন, বেতন, বিভিন্ন ধরনের বিল, বেতন নির্ধারণী, এলপিসি, ইএফটি, জিপিএফ হিসাব বিবরণী, আয়কর প্রত্যয়ন ইত্যাদি যথাযথ বিধি-বিধানের আলোকে সেবা গ্রহিতারা যেন নির্বিঘ্নে এবং দ্রুততম সময়ের মধ্যে পেতে পারেন সে বিষয়টি তিনি সকলকে নিশ্চিত করার আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি