সংবাদপত্রসেবী বহুমুখী সমিতির সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক সোবহান

সম্প্রতি সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন হয়েছে। এতে সভাপতি পদে মো. মোস্তফা কামাল ও সম্পাদক পদে মো. আব্দুস সোবহান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলাম, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলাম নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে নির্বাচিত চারজন হলেন— মো. গোলাম রসুল, মো. জয়নাল আবেদীন, মো. শরীফ হোসেন, মো. আবুল কাশেম। -প্রেস বিজ্ঞপ্তি