লটকন

নরসিংদীর শিবপুরকে বলা যায় লটকনের রাজধানী। প্রতিবছর এই মৌসুমে এখানে বাণিজ্যিক ভিত্তিতে বিপুল পরিমাণ লটকন চাষ হয়। একরের পর একর জায়গা জুড়ে একেকটা বাগান। গাছের গোড়া থেকে ডালপালা সবখানেই ঝুলে থাকা থোকা থোকা লটকন যেকোনো সৌন্দর্যপিপাসুর নজর কাড়ে। মৌসুমি ফল হিসেবে লটকনের চাহিদাও যথেষ্ট। এ বছর ফলনও হয়েছে যথেষ্ট। ছবিটি গতকাল শিবপুর থেকে তুলেছেন আমাদের আলোকচিত্রী আব্দুল গনি