আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

সাভারে আশুলিয়ায় প্রতিবেশফ এক নারীর সহযোগিতায় গত সোমবার পঞ্চম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে প্রতিবেশি জামশেদ। ঘটনাটি জানাজানি হওয়ার পর মীমাংসার জন্য স্থানীয় প্রভাবশালীদের দিয়ে উলটো ওই স্কুলছাত্রীর পরিবারকে চাপ সৃষ্টি করা হয়। শিশুটির মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে গতকাল বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তাকারী রাবেয়া বেগমকে আটক করলেও মূল অভিযুক্ত জামশেদ পলাতক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ধর্ষণে সহায়তাকারী এক নারীকে আটক করা হয়েছে। ওই শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।