মশা দূর করতে হলে 

বাড়িতে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে আমরা বিভিন্ন মশা মারা ধুপ বা ইলেকট্রিক কয়েল এর ব্যবহার করে থাকি। কিন্তু এই ইলেকট্রিক কয়েল মশা মারা ধুপ থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয় সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তাই অনেকে সেগুলি ব্যবহার করতে চায় না । 

mosha

এদিকে মশার কামড় থেকে ছড়ায় ডেঙ্গু ,ম্যালেরিয়ার মত রোগ। সেক্ষেত্রে ঘরকে রাখুন মশা মুক্ত রাখতে ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। চলুন জেনে নেই: 

মশা

একটি মাটির প্রদীপে এক চামচ রসুন বাটা এবং তার মধ্যে কিছু তেজপাতা গুড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুড়ো ভাল করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিন সরষের তেল। তবে সমস্ত উপকরণ গুলি যাতে সরষের তেলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে খেয়াল রাখতে হবে। এরপর একটি সলতে যোগ করে দিন তার মধ্যে। এবং প্রদীপটি ধরিয়ে দিন । এর ফলে যে ধোঁয়া বের হবে সেখান থেকে আপনার বাড়ির আনাচে-কানাচে থাকা মশা বাড়ির বাইরে চলে যাব।