স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর নিয়ন্ত্রণ বুঝে পেয়েছে বাংলাদেশ সরকার। গত শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বুঝে দেয়। উেক্ষপণের ছয় মাসে অবিহিত হওয়ার পর বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট এর নিয়ন্ত্রণ বুঝে পেয়েছে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল)। এই আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বুঝিয়ে দিয়েছে স্যাটেলাইট নির্মাণকারী ফরাসি প্রতিষ্ঠান থালাস অ্যালেনিয়া স্পেস। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার জিল অবাদিয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকের কাছে ‘ট্রান্সফার অব টাইটেল’ হস্তান্তর করেন। পরবর্তীতে এটি আবার বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদের নিকট হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর নিয়ন্ত্রণ হস্তান্তর অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,‘যে দেশ এক সময় তলাহীন ঝুড়ি হিসেবে অ্যাখায়িত ছিল সেটি এখন স্যাটেলাইটের মালিক, এটি আমাদের জন্য গর্বের একটি অধ্যায়। দেশের মানুষের কাছে এটি স্মরণীয় হয়ে থাকবে।’ অনুষ্ঠানে বিসিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘আজ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত মালিক হলো বাংলাদেশ।’ উল্লেখ্য যে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি চলতি বছরের ১১মে মহাকাশে উেক্ষপণ করা হয়েছিল। ইতোমধ্যে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করার পরীক্ষাতেও এটি সফলতা দেখিয়েছে এই স্যাটেলাইট। পরবর্তীতে এটির মাধ্যমে দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের সম্প্রচারসহ আরও কয়েকটি সম্প্রচারের পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গেও বঙ্গবন্ু্ল-১ স্যাটেলাইট এর পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। স্যাটেলাইটটিকে ব্যবসায়িকভাবে সফল করতে ইতোমধ্যে থাইল্যান্ডের কোম্পানি থাইকমের সঙ্গে চুক্তি করেছে বিসিএসসিএল। ফলে আন্তর্জাতিক বাজারের ব্যবসার দিকটি তারাই দেখবে। এই প্রকল্পে সরকারের খরচ হয়েছে দুই হাজার ৭শ’ ৬৫ কোটি টাকা। আগামী সাত বছরের মধ্যে এ খরচ উঠবে আসবে বলে ধারনা করছে উেক্ষপণকারী সংস্থা বিটিআরসি। ইতোমধ্যে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এ স্যাটেলাইট থেকে সংযোগ নিতে আগ্রহ প্রকাশ করেছে। n তথ্যপ্রযুক্তি ডেস্ক