রাজধানীতে সিএনজি চালক খুনের মামলায় আট ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার ৫-নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো.আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— স্বপন ওরফে রাজু (৩২), জামাল হোসেন (৪৫), আকবর (৩৫), শেখ ফরিদ (২২), মিজানুর রহমান মিজান ওরফে মির্জা (২৯), মফিজ শেখ (২৬), সেলিম শেখ (৩৫) ও কাদির মোল্লা (২২)।