ভানুয়াতু থেকে দেশে ফিরছে ১৬ বাংলাদেশি

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু থেকে দেশে ফিরছেন ১৬ বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে তারা দেশে ফিরছেন। আরএনজেড নামে একটি অনলাইনের খবরে বলা হয়েছে, মানব পাচারের শিকার হয়ে গত দুই বছর ধরে ভানুয়াতুতে অবস্থান করছেন ১০১ বাংলাদেশি। প্রথম ধাপে ১৬ বাংলাদেশি পোর্ট ভিলা থেকে একটি ফ্লাইটে যাত্রা করেছেন। 

বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক ধাপে প্রায় ৭০ বাংলাদেশি দেশে ফিরবেন। চারজন পাচারকারীর বিরুদ্ধে বিচার চলছে। বাকিরা সাক্ষ্য দেওয়ার জন্য দেশটিতে অবস্থান করবেন। শাহীন খান নামে বাংলাদেশি একজন প্রতিনিধি জানান, ১১ বাংলাদেশি দেশে ফিরতে রাজি হচ্ছেন না। ভানুয়াতু পুলিশ তাদের ফেরার জন্য চাপ দিচ্ছে।