চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও শাবনাজ-এর মেয়ে মাহদিয়া নাঈম। বাবা-মা অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও মাহদিয়ার ভালোবাসাটা গানের জায়গায়। নিয়মিত গান চর্চার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করেন মাহদিয়া।
সমপ্রতি তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার একটি জনপ্রিয় গান ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি কাভার করেন তিনি। গানটি নতুন করে সুর ঠিক রেখে সংগীতায়োজন করেছেন সাঈদ সুজন। গানটি করার পর রুনা লায়লার সাথে দেখা করেছেন। তার সাথে ছিলেন নাঈম ও শাবনাজও। মাহদিয়ার গানে মুগ্ধ হয়ে রুনা লায়লা তাকে গানের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। আরো ভালো কাজ করার অনুপ্রেরণা ও দেন।