চলতি বছর নিজের প্রথম গান ‘মি’ দিয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছেন মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। গানটি মুক্তির পর বেশকিছু রেকর্ডও ভাঙে। সুইফট এবার নতুন অ্যালবাম প্রকাশের ইঙ্গিত দিলেন। জানা গেছে, অ্যালবামটির প্রতিটি গানই বেশ রোমান্টিক হবে।
তবে এ ব্যাপারে এখনো মুখ খুলে কিছু বলেননি টেইলর সুইফট। গত এপ্রিলে এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি প্রতিটি গানই দর্শকের জন্য করি। তাঁদের অপছন্দ হোক সেটা আমি কখনোই চাই না। তাই সবকিছু গুছিয়েই তারপর বলি—আমি কিছু করতে যাচ্ছি। তবে এ বছর হয়তো নতুন কিছু চমক আসছে। সেটা অ্যালবাম হতেও পারে, আবার নাও হতে পারে।’
এর আগে ‘রেপুটেশন’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেন টেইলর। সেটা ছিল তাঁর ষষ্ঠ অ্যালবাম। এটির মাধ্যমে বেশ ভালো সাড়া জাগান তিনি। উল্লেখ্য, সুইফট এখন কনসার্ট নিয়েই ব্যস্ত সময় পার করছেন।