ঝকঝকে থাকুক শখের আয়না

আয়নায় নিজেকে দেখতে কে না চায়।  তাই বলে অপরিষ্কার ,ধুলাবালি ও ঘোলাটে আয়নায় নিশ্চয়ই নয়। প্রথমবার আনার পর  আয়নাটি যেমন ঝকঝকে থাকে, ধীরে ধীরে একসময় সেটি ঘোলা হয়ে যায়। আর বাথরুমের আয়নায় তো বাষ্প জমে এবং  নিয়মিত পরিষ্কার না করার ফলে ঝাপসা হয়ে যায়। চলুন জেনে নেই শখের আয়নাটি পরিষ্কার করার কিছু সহজ পদ্ধতি-

আয়না

  • আয়না পরিষ্কার করতে ভিনেগার ও পানি সমপরিমাণ একসঙ্গে মিশিয়ে নিন। তার পর আয়নায় দ্রবণটি স্প্রে বোতলে করে নরম কাপড় দিয়ে মুছলেই ঝকঝকে হয় যাবে আয়না।
  • ডিশ ওয়াশিং পাউডার অথবা সাবান দিয়ে আয়না পরিষ্কার করতে পারেন। সামান্য পাউডার অথবা সাবান হাতে নিয়ে জলের সাহায্যে ঘষে নিন আয়না। তোয়ালে দিয়ে পরিষ্কার করে মুছে ফেলুন।

আয়না

  • ত্বকের জন্য ব্যবহূত মেয়াদোত্তীর্ণ টোনার ব্যবহার করতে পারেন আয়না পরিষ্কার করার কাজে। টোনার স্প্রে করে পরিষ্কার ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন আয়না। পরিষ্কার হয়ে যাবে ঝটপট।
  • শেভিং ফোম অথবা শেভিং ক্রিম দিয়ে আয়না পরিষ্কার করতে পারেন। আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন। বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।

আয়না

  • সাবান অথবা ভিনেগার না লাগিয়ে যদি আয়না পরিষ্কার করতে চান, তবে সাহায্য নিতে পারেন ব্লো ড্রায়ারের। আয়নার ওপর ব্লো ড্রায়ার ধরে রাখুন মিনিট কয়েক। তার পর তোয়ালে দিয়ে মুছে নিন।
  • সংবাদপত্র খুব সহজলভ্য। আয়না পরিষ্কার করতে সংবাদপত্র খুবই কাজে আসে। সংবাদপত্র পানিতে ভিজিয়ে তার পর আয়নায় ঘষে নিন। এবার নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনি চাইলে ভিনেগার মেশানো জলেও সংবাদপত্র ভিজিয়ে নিতে পারেন।