‘আসুন বায়ুদূষণ রোধ করি’ এ স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল: সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান। এরপর অশ্বিনী কুমার হলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান প্রমুখ।
ভোলা: জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভোলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়ার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ ভোলার মো. ফরিদ মিঞা, বিভাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. কাউসার হোসেন প্রমুখ।
মাদারীপুর: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারী।
আলোচনা করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন আহমেদ, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. ফজলুল হক প্রমুখ।
নীলফামারী:জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সচেতন নাগরিক কমিটি ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এবং জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার এ এইচ এম মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর স্টেশন কর্মকর্তা এম রিফাত আল মামুন, সনাক সহ-সভাপতি আক্তারুল আলম রাজু প্রমুখ।
চাঁদপুর: পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শওকত ওসমান।
সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
ঝিনাইদহ: জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের লোকনাথ দীঘিরপাড় থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুররে শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মুরাদ খান।
নরসিংদী: পরিবেশ অধিদপ্তর নরসিংদী ও জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান।
পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হাসান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।
কিশোরগঞ্জ: জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আবদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবীবুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
নেত্রকোনা: জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। আরো আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ডিডিএলজি জিয়া আহমেদ সুমন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আনিসুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান প্রমুখ। পরে পরিবেশ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফুলবাড়ি (দিনাজপুর): বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এপির সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনের নেতৃত্বে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন নাহার।
পাথরঘাটা (বরগুনা): উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তাব্য রাখেন বরগুনা জেলা পরিষদের সদস্য ও পাথরঘাটা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের বের করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমদ সরকার প্রমুখ।
মৌলভীবাজার: জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শেষে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ রোকন উদ্দিন, সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী প্রমুখ।
এছাড়া নেত্রকোনার দুর্গাপুর, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার চাটমোহর, বরগুনার আমতলী এবং মেহেরপুরের গাংনীসহ সারাদেশেই দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।