গরিলামুভে যতটুকু চাই ততটুকু পাই

অনলাইন সার্ভিসের বদৌলতে তাজা খাদ্যপণ্য বহন এখন কঠিন কিছু নয়। প্রয়োজন শুধু অনলাইন সার্ভিসের আন্তরিকতা। তারপরও ক্রেতাদের মনে সন্দেহ, আধঘণ্টা থেকে ঘণ্টা-খানেকের মধ্যে তাজা মাছ কিংবা খাদ্যপণ্য সরবরাহ আদৌ সম্ভব কি-না। সে কাজটিই সম্ভব করেছে গরিলামুভ।

তাদের অনলাইন সেবাটি একটু ভিন্নধর্মী বটে। সম্প্রতি ঢাকা শহরের সবখানে অনলাইন সার্ভিস এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোন পরিমাণ যেমন ৪ টুকরা রুই মাছ, অথবা ২৫০ গ্রাম গরুর মাংস অথবা ১ পিছ রূপচাঁদাসহ যেকোন পরিমাণ নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার খুবই স্বল্প সময়ে ডেলিভারি করছে গরিলামুভ। দিনরাত ২৪ ঘণ্টায় গরিলামুভ তাদের অনলাইন সেবা কার্যক্রম দিয়ে থাকে। 

gorillamove

ব্যস্ততায় অনেকেই কাঁচাবাজারে যেতে পারেন না। অনেক সময় পৌঁছুতে গিয়েও দেরি হয়ে যেতে পারে। তখন বাজারের টাটকা সবজি বা মাছ পাওয়ার সুযোগ নেই একেবারে। অথচ ঢাকা শহরে বিভিন্ন এলাকায় রয়েছে স্থানীয় হাটবাজার। সেখানে সবচেয়ে তাজা খাদ্যপণ্য জোগাড় করে গরিলামুভ পৌঁছে দেবে আপনার দোরগোড়ায়। গরিলামুভ হলো একটি অনলাইন কাঁচাবাজার প্রতিষ্ঠান। যেখান থেকে আপনি নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ময়দা, বিভিন্ন প্রকার মাছ-মাংস, শাক-সবজি ইত্যাদি সব ধরনের গ্রোসারি পণ্য খুব সহজেই কিনতে পারবেন।

রয়েছে বিভিন্ন মানুষের জন্য খুব সহজেই ভিন্ন ভিন্ন অর্ডার করার ব্যবস্থা। আপনার স্মার্ট ফোনের গুগল প্লে স্টোর অথবা আই স্টোর থেকে গরিলামুভ অ্যাপ ডাউনলোড করে অর্ডার করতে পারেন, রয়েছে www.gorillamove.com ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করার সুবিধা, এছাড়াও ফেসবুক ইনবক্সে ম্যাসেজ দিয়ে এবং ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা যেখানে ফোন কল করেও অর্ডার করা যায়।

gorillamove

ঢাকার যে প্রান্তেই অবস্থান করুন না কেন, গরিলামুভ আপনায় পণ্য সরবরাহ করবে ৩০-৪০ মিনিটের মধ্যে। ঢাকার মতো ব্যস্ত নগরীতে এমন সেবা যে চ্যালেঞ্জের তা-ও বোঝে গরিলামুভ। এ ব্যাপারে গরিলামুভ এর সহ-প্রতিষ্ঠাতা রাহিন সাদমান ইসলাম বলেন, ‘ঢাকা শহরের বেশিরভাগ মানুষ অনেক বেশি ব্যস্ত থাকায় অনেকেই প্রতিদিন ফ্রেশ বাজার করতে পারেন না। সময়ের অভাবে অনেকেই যেমন ভালো বাজার করতে পারেন না, ঠিক তেমনি বাজারের জন্য অনেকেই তার জীবনের একটা বড় সময় ব্যয় করেন।

বাজারের ঝামেলা এড়াতে অনেকেই সপ্তাহের কোন এক দিন বেশি করে বাজার করে রাখে, যা কেনার দুই/এক দিন পরই তার পুস্তিবিধান হারিয়ে ফেলে।  তাই সবার কথা মাথায় রেখে গরিলামুভ নিয়ে এসেছে রাত দিন ২৪ ঘণ্টায় স্বল্প কোয়ান্টিটি এবং স্বল্প সময়ে টাটকা কাঁচাবাজার ডেলিভারি। স্মার্টফোনে খুব সহজে কয়েক ট্যাপে অর্ডার করলেই টাটকা কাঁচাবাজার পৌঁছে যাবে বাড়ির গেটে, মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে।’

gorillamove

চলছে বৈশ্বিক সংকট। এমন সময়ে বাজারেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংকট মোকাবেলায় অনেকেই বাজারখরচে কাটসাট করে চলেছেন। কিন্তু বাজারে গিয়ে তো আর সব পণ্যের একটু অংশ চাওয়া যায় না। মাছ কেনার ক্ষেত্রে আস্ত মাছ কেনার সঙ্গতিও অনেকের থাকে না। এই জায়গাতেই গরিলামুভ ক্রেতাদের জন্য বিশেষ সুবিধার আয়োজন করেছে।

গরিলামুভ থেকে আপনার প্রয়োজনীয় পরিমাণ খাদ্যপণ্যই অর্ডার করতে পারবেন। শুধু তাই নয়, ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ গরিলামুভ। এমন সময়ে গরিলামুভের এই প্রচেষ্টা ক্রেতাদেরও মনোযোগ আকর্ষণ করছে।