শিশু প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী সহন

বিজ্ঞান যন্ত্র স্মার্ট হাউজ তৈরি করে শিশু প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী গৌরনদীর পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র মৃত্তিক ভদ্র সহনকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার সকালে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার করের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ জামাল উদ্দিন, গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ফিরোজ রহমান, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, হাসান মাহমুদ প্রমুখ।