দুবাইয়ের আকাশে উড়ুক্কু বাইক!

 

দুবাইয়ের আকাশে ড্রোন উড়ছে এমন খবর আমাদের অনেকের নজরেই এসেছে। সম্প্রতি বিশ্বের প্রথম উড়ুক্কু বাইক প্রশিক্ষণ কার্য শুরু করেছে দুবাই পুলিশ এবং এটি বিশ্বের প্রথম সরকারী সংস্থা যারা আকাশে বাইক উড়াতে সক্ষম হয়েছে। যদিও এটি পরীক্ষাধীন অবস্থাতে রয়েছে। পরবর্তীতে এগুলো দুবায়ের আকাশে অনেক দেখা যাবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নজরদারির জন্য বিশ্বে এর আগে এমন উদ্যোগ আর দেখা যায়নি। এই প্রকল্প নিয়ে দুবাই পুলিশ ২০১৭ সালে হোভারসার্ফ নামাক প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এরই ধারাবাহিকতায় উড়ুক্কু বাইক নির্মাতা প্রতিষ্ঠান দুবাই পুলিশকে তিনটি সিরিজের মধ্যথেকে একটি সরবরাহ করতে সক্ষম হয়েছ। বাকি সিরিজগুলো আগামী বছর সরবরাহ করবে। ইতোমধ্যে বাইক নির্মাতা প্রতিষ্ঠান দুবাই পুলিশকে বাইক চালনা প্রশিক্ষণ দিতে শুরু করেছে। প্রশিক্ষণ শেষে ২০২০ সালের মধ্যে উড়ুক্কু বাইক প্রকল্পের আওতায় দুবাই পুলিশের কার্যক্রমকে আনতে সক্ষম হবে বাইক নির্মাতা কোম্পানিটি।                          সূত্র : ইন্ডিয়া টাইমস