লাকসামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁয়ে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সোয়াছয়আনি জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের ছেলে আবদুল্লাহ বোরহান (৫) ও আবদুল্লাহ রায়হান (৩)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় উপজেলার সোয়াছআনিপাড়ার ঐ দুই শিশু ঘরের পাশে ডোবার পড়ে যায়। পরে স্থানীয়রা ডোবার পাড়ে তাদের জুতা দেখে পানিতে নেমে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মাত্র দেড় মাস আগে মাওলানা মাজহারুল ইসলামের বড় ছেলে মো. ফারহান উদ্দিন (১২) মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়।