সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে বৃহস্পতিবার দুর্গাপুর-চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলাকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি জানান, ভোট চেয়ে লিফলেট বিতরণের সময় প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পিরোজপুর জেলা পরিষদের সদস্য নাসিরউদ্দিন, রিপন শেখ, জাহিদ সিকদার, সাকিল হাওলাদার, তুর্য গাজী, তন্ময় গাজী প্রমুখ আহত হন।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম কলিম জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার ৪০ বছর পর প্রথমবারের মতো সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিক্ষুব্ধ ছিল। যারা নির্বাচন বন্ধের জন্য উস্কানি দিয়ে এই সংঘর্ষ বাধিয়েছে।