মিরসরাইয়ের চাঞ্চল্যকর স্কুলছাত্র ফারহান সাকিব হত্যাকাণ্ডের ৪ বছর পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মামলার প্রধান আসামি। মামলার অগ্রগতি নিয়ে হতাশায় ভুগছে সাকিবের পরিবার। বৃহস্পতিবার মামলার প্রধান আসামী গ্রেপ্তার ও বিচার কাজ দ্রুত শেষ করার দাবিতে মিরসরাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাকিবের পরিবার ও তার সহপাঠীদের সংগঠন ‘সাকিব স্মৃতি সংসদ’।
সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাকিবের বড় ভাই শহিদুল ইসলাম রুবেল। এসময় সাকিব স্মৃতি সংসদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহ আব্দুল্লাহ আল রাহাত, সহ-সভাপতি পার্থ ঘোষ, অর্থ সম্পাদক তানভীর হোসেন স্বদেশ, সদস্য নাইমুর রহমান জিসান, মহিউদ্দিন রাশেদ।
জানা গেছে, ২০১৫ সালের ৬ জুন মিরসরাইয়ের জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফারহান সাকিবকে অপহরণের পর জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়।