লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে আলোচনা ও ক্যাম্পেইন

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ শ্লোগানে লক্ষ্মীপুরে ‘নিরাপদ সড়ক চাই’ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, অ্যাডভোকেট আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, নিরাপদ সড়ক চাই এর জেলা কমিটির সভাপতি কার্তিক সেনগুপ্ত, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর জাকির হোসেন আরজু, লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজের উপাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, সাংস্কৃতিককর্মী মারজাহান চৌধুরী সিমু, প্রকাশনা সম্পাদক রাজীব হোসেন রাজু প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ